২৯ ডিসেম্বর ২০২৫
preview
চর কুকরি-মুকরিতে জহির বক্সকে ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

ভোলা উপজেলা প্রতিনিধি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জহির বক্সকে সভাপতি হিসেবে দেখতে চান সাধারণ ছাত্রসমাজ ও স্থানীয় এলাকাবাসী। এলাকায় সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, জহির বক্স একজন সৎ, সরল ও ভালো মনের মানুষ। ছাত্ররাজনীতিতে তার আচরণ, ভদ্রতা ও মানুষের প্রতি আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তারা মনে করেন, এমন একজন নেতৃত্বে এলে ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। স্থানীয়রা আরও বলেন, জহির বক্স সব সময় সাধারণ ছাত্রদের পাশে থেকেছেন এবং তাদের সুখ-দুঃখে অংশ নিয়েছেন। তাই তারা আশা প্রকাশ করেন, সংগঠনের শীর্ষ পদে তিনি নির্বাচিত হলে ছাত্রদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন। সাধারণ শিক্ষার্থীদের মতে, যোগ্য ও ত্যাগী নেতৃত্বই ছাত্রদলকে এগিয়ে নিতে পারে, আর সেই দায়িত্ব পালনে জহির বক্স উপযুক্ত একজন প্রার্থী। প্রতিবেদন: উপজেলা প্রতিনিধি নতুন দৃষ্টি নিউজ পোর্টাল চরফ্যাশন, ভোলা


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com