আজিজুল হক
কিশোরগঞ্জের নিকলী থানাধীন সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামে মাওলানা শামসুদ্দিন সাহেবের ফিশারিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ফিশারির সমস্ত মাছ মেরে ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফিশারির মালিক মাওলানা শামসুদ্দিন।
এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে নিকলী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
“এ ব্যাপারে থানায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে নিকলী থানার ওসি বলেন তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে”
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com