৮ অক্টোবর ২০২৬


আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ট্রাক জব্দ
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
আজ ০৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত ১২টা ৪০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া ও বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মোঃ আব্দুল হক (পিতা: আহমদ গফুর), সাং- দক্ষিণ ছয়শ্রী, থানা- চুনারঘাট, জেলা- হবিগঞ্জ।
২. মোঃ রুবেল মিয়া (পিতা: আকমির মিয়া), সাং- গৌরাঙ্গীর চর, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ।
৩. মোঃ আকরাম মিয়া (পিতা: মোসলেম মিয়া), সাং- মগবাজার চেয়ারম্যান গলি (ভাসমান), থানা- রমনা, জেলা- ঢাকা।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com