বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভালুকা উপজেলা শাখার আওতাধীন ০৩নং ভরাডোবা ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোছাঃ যমুনা খাতুনকে সভাপতি করা হয়েছে।
কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভালুকা উপজেলা শাখার সভাপতি শামিমা রশিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুন নাহার সরকার।
নবনির্বাচিত সভাপতি মোছাঃ যমুনা খাতুন তাকে সভাপতি মনোনীত করায় ময়মনসিংহ-১১ ভালুকা আসনের মাননীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ভালুকা উপজেলা মহিলা দলের সভাপতি শামিমা রশিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুন নাহার সরকার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com