ডেক্স রিপোর্ট
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় মরহুম দেলোয়ার হোসেন দেলুর স্মরণে দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রুহিয়া প্রগতি সংঘ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন মরহুম দেলোয়ার হোসেন দেলুর বড় ভাই ও ঠাকুরগাঁও জেলার প্রখ্যাত সাবেক ফুটবলার আনোয়ার হোসেন। প্রগতি সংঘের খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, প্রগতি সংঘের কৃতী ও জনপ্রিয় খেলোয়াড় মরহুম দেলোয়ার হোসেন দেলুর স্মৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ তৈরি করতেই এই আসরের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রগতি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, ৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক এবং সাধারণ সম্পাদক শামসুল আলম বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসেন, অ্যাডভোকেট সিরাজুম মুনিব সাইমুম, রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলন, প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় সালোয়ার হোসেন, আব্দুল জলিল ও নিরঞ্জন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিবুল ইসলাম শাকিব এবং সাবেক খেলোয়াড় ও সাংবাদিক আহসান হাবিব রুবেলসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। খেলা পরিচালনায় ছিলেন বিপুল দাস ও রমজান আলী। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মরহুম দেলোয়ার হোসেন দেলুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই মাঠে বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমী মানুষের সমাগম ঘটে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com