৫ অক্টোবর ২০২৬
preview
জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন তারেক উল্লাহ চৌধুরী, নিজ অর্থে করলেন সড়ক নির্মাণ

মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে নিজ অর্থায়নে একটি গ্রামীণ সড়ক নির্মাণ করে দিয়েছেন সমাজসেবক ও যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরী।

​স্থানীয় সূত্রে জানা যায়, নয়নপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটির সংস্কার ও পুনঃনির্মাণ। এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ দূর করতে এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান তারেক উল্লাহ চৌধুরী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণের এই উদ্যোগ গ্রহণ করেন। কাজ শেষ হওয়ায় বর্তমানে নয়নপুর গ্রামসহ আশেপাশের এলাকার শত শত মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।

​উল্লেখ্য, তারেক উল্লাহ চৌধুরী উপজেলা যুবদলের সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

​এলাকাবাসীর মতে, ইতিমধ্যেই তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রেখেছেন। তাদের দাবি, জনসেবা ও এলাকার নানা উন্নয়নমূলক কাজে তারেক উল্লাহ চৌধুরী সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন।

​সড়ক পেয়ে নয়নপুর গ্রামের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারেক উল্লাহ চৌধুরীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।​


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com