৪ অক্টোবর ২০২৬
preview
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ বিবেচনা যুক্তরাষ্ট্রের

আব্দুল বাছির সা'দী

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।


বিবেচনাধীন পদক্ষেপের মধ্যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ইউনিটের ওপর বিধিনিষেধ, যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা এবং বসতি স্থাপনকারীদের হামলার সুযোগ করে দেওয়ার অভিযোগ থাকা ইসরায়েলি সেনা ও পুলিশ কর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করার সম্ভাবনা রয়েছে।


মার্কিন কর্মকর্তারা পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন বলে জানা গেছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া বিলম্বিত হতে পারে।


— সূত্র: হারেৎজ


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com