২৯ সেপ্টেম্বর ২০২৬


ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের দক্ষ ও চৌকস কর্মকর্তা জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মঙ্গলবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
কর্মজীবনে সুদীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা ইতোপূর্বে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঢাকায় অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন মর্যাদাপূর্ণ ‘পিপিএম-সেবা’ পদক।
দায়িত্ব গ্রহণের পর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং নাগরিকদের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার। এক বার্তায় তিনি বলেন, “একটি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিময় ব্রাহ্মণবাড়িয়া গঠনে পুলিশ সদাতৎপর থাকবে। জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে আমি সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা ও তথ্য দিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
নবাগত জেলা পুলিশ অভিভাবকের এই যোগদানে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিক মহল ও সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে। তারা আশা প্রকাশ করছেন, তাঁর বিচক্ষণ নেতৃত্ব ও অভিজ্ঞতার আলোকে জেলার শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও ত্বরান্বিত হবে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com