২৫ সেপ্টেম্বর ২০২৬
preview
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আশুগঞ্জে চাঞ্চল্য, ধর্ষকের মা আটক

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাহিদা আক্তার নামে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের মৃত হাফেজ শাহ আলীর ছেলে জাহিদুল (১৭) শিশুটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় শিশুটির পরিবার তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ঘাতক জাহিদুল একই এলাকার আন্দিদিল গ্রামের ০৬ নম্বর ওয়ার্ডের হাজী কুদ্দুস মিয়ার বাড়ির বাসিন্দা।

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করলে অভিযুক্তের মাকে আটক করা হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

নিষ্পাপ শিশুর এমন নির্মম পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে ঘাতক জাহিদুলের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com