২৩ সেপ্টেম্বর ২০২৬
preview
আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

আজিজুল হক


আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাজমুল আলমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com