২৩ সেপ্টেম্বর ২০২৬
preview
ফুলবাড়ীতে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল, জামায়াতের গভীর শোক

মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব জনাব শামসুল হক বিএসসি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা জামায়াতের শোক ও শ্রদ্ধা:

জনাব শামসুল হক বিএসসির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী।

উপজেলার তথ্য ও মিডিয়া পরিচালক শাহজামাল শাওনের বার্তা প্রেরণের মাধ্যমে এক যৌথ শোকবার্তায় শোক প্রকাশ করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি, জেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "জনাব শামসুল হক বিএসসি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী সংগঠক, দক্ষ সমাজসেবক এবং প্রবীণ অভিভাবক। ফুলবাড়ী উপজেলায় দ্বীনের দাওয়াত বিস্তার, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আমরা একজন প্রবীণ ও বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম।"

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন—তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করেন। একইসাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক কামনা করেন।

মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com