মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ সোলাইমান ভূঁইয়া নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে বারোটার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বসতঘর থেকে আটক করে আখাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত সোলাইমান ভূঁইয়া (পিতা: আঃ মালেক ভূইয়া) আখাউড়া থানার শিবনগর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল শিবনগর এলাকায় সোলাইমান ভূঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে তার বসতঘরের ভেতর থেকে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com