২২ সেপ্টেম্বর ২০২৬
preview
আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমান ভূঁইয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত পৌনে বারোটার দিকে আখাউড়া থানার এএসআই বেলালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি সোলাইমান ভূঁইয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যগুলো জব্দ করে।

গ্রেফতারকৃত সোলাইমান ভূঁইয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আঃ মালেক ভূইয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com