২০ সেপ্টেম্বর ২০২৬
preview
ইরানের নিরাপত্তা পরিষদের সচিব রেজাই বলেছেন

আব্দুল বাছির সা'দী

ইরানের নিরাপত্তা পরিষদের সচিব রেজাই বলেছেন:


আমি সমস্ত আরব ও প্রতিবেশী দেশের উদ্দেশে বলছি—আমেরিকানরা যদি আমাদের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ব্যাহত করার চেষ্টা করে, তবে আমরা দুটি পদক্ষেপ নেব।


প্রথমত, আমরা নিশ্চিতভাবেই আমেরিকান কোম্পানিগুলোর ওপর আঘাত হানব—যেমন আমাদের আশপাশে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনাকারী আমেরিকান ড্রিলিং কোম্পানি, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যবসায়িক সংস্থা।


আমরা তাদের লক্ষ্যবস্তু করব এবং বলব: ইরানের অর্থনীতির ওপর আমেরিকার আক্রমণের জবাবে আমেরিকান অর্থনীতির ওপর আঘাত—অর্থাৎ আক্রমণের পাল্টা আক্রমণ।


অন্যদিকে, আমরা প্রতিবেশী দেশগুলোকেও বলছি: আমেরিকার সাথে সহযোগিতা করবেন না, কারণ আমরাও এর উপযুক্ত জবাব দেব। যদি কোনো প্রতিবেশী দেশ ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের ক্ষেত্রে—যেমন আর্থিক বিষয় বা আমাদের সংশ্লিষ্ট কার্যক্রমে—আমেরিকানদের সহায়তা করে, তবে হরমুজ প্রণালীতে আমরা তাদের জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।


আমরা তাদের চলাচল ও যাতায়াত এবং কিছু কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করব, অথবা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা গ্রহণ করব।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com