আজিজুল হক
নিজস্ব প্রতিবেদক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক শাহ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুতারপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল খালেকের ছেলে সাদাফ আহমেদ মিজান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আওয়ামী ছাত্রলীগের দোসর হিসেবে অভিহিত করেছেন।
এ বিষয়ে সুতারপাড়া ইউনিয়ন বিএনপির এক বিবৃতিতে বলা হয়, “ফজলুল হক ও শাহ আলম দুজনেই দুঃসময়ের পরীক্ষিত নেতা। তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না।”
বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে এই অপপ্রচার বন্ধ না হলে সাংগঠনিকভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ ঘটনায় সুতারপাড়া ইউনিয়নের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং সকলকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com