১৮ সেপ্টেম্বর ২০২৬
preview
জাতীয় যুব কনভেনশন সফল করতে করিমগঞ্জে প্রস্তুতি সভা

আজিজুল হক


জাতীয় যুব কনভেনশন সফল ও সার্থকভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার অনুষ্ঠিত এ সভায় জাতীয় যুব কনভেনশনকে সফল করতে সংগঠনের নেতাকর্মীদের করণীয়, অংশগ্রহণ এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
সভায় করিমগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। কনভেনশনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়।
সভায় বক্তারা যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জাতীয় যুব কনভেনশনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, করিমগঞ্জ উপজেলা শাখার সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় যুব কনভেনশন সফল ও সার্থক হবে এবং যুবসমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সভা শেষে জাতীয় যুব কনভেনশনের সফলতা কামনা করে এবং যুবসমাজের কল্যাণ ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com