সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সফিকুল আলম ওরফে ভাসানী (জিয়া) (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া পৌরসভার খরমপুর এলাকার কোড্ডা রেলক্রসিংয়ের পূর্ব পাশে খাদেম ফিশারিজ পুকুরসংলগ্ন আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার সফিকুল আলম জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া কুশারবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) পুষন সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন সফিকুল আলমকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com