১৫ সেপ্টেম্বর ২০২৬
preview
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)

বিদ্যালয় আয়োজিত এ প্রতিযোগিতায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. জাভেরিয়া রহমান প্রার্থনা প্রথম স্থান অর্জন করে। একই শ্রেণির মোছা. ইন্না আক্তার দ্বিতীয় এবং অষ্টম শ্রেণির মোছা. রোমানা আক্তার তৃতীয় স্থান অর্জন করে।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী মর্তুজা ও সহকারী শিক্ষক (ইংরেজি) মো. রফিজুল ইসলাম।

তৃতীয় স্থান অর্জনকারী রোমানা আক্তার অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম চন্দ্র সিংহ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, ইতিহাসচর্চা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

1000220244.jpg


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com