MD SOEL RANA
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অতিরিক্ত সার মজুদ ও অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কালিতলা বাজারে অবস্থিত হবিবর ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ হবিবর রহমানকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মজুদকৃত সার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় রুহিয়া উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাসিরুল আলম উপস্থি’ত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির জানান, অননুমোদিতভাবে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com