১০ সেপ্টেম্বর ২০২৬
preview
কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান মাদক, পরোয়ানা ও নিয়মিত মামলায় গ্রেফতার ৫৩

আজিজুল হক


মাদকবিরোধী অভিযান জোরদার ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে ৫৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com