নতুন দৃষ্টি
বিনোদন ডেস্ক: ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় জুটি আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী এবার ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছেন। দেশের জনপ্রিয় একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘ছায়া’-তে প্রথমবারের মতো কোনো ডার্ক থ্রিলার গল্পে একসঙ্গে দেখা যাবে তাদের। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে একটি পাহাড়ি শহরের রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। যেখানে একজন ইনভেস্টিগেটিভ অফিসারের চরিত্রে দেখা যাবে নিশোকে, আর গল্পের কেন্দ্রে থাকা এক রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন। সম্প্রতি সিরিজটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতুহল জাগিয়েছে। পোস্টারের ট্যাগলাইন—‘সত্যি কি ছায়ার মতো, নাকি ছায়াই সত্যি?’—গল্পের গভীরতার ইঙ্গিত দেয়। পরিচালক রায়হান রাফিজানান, “নিশো এবং মেহজাবীনকে রোমান্টিক ইমেজের বাইরে এনে এমন একটি জটিল মনস্তাত্ত্বিক থ্রিলারে কাস্ট করাটা চ্যালেঞ্জিং ছিল। তারা দুজনই দুর্দান্ত অভিনয় করেছেন। দর্শক তাদের নতুন রূপে আবিষ্কার করবেন।” জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি সময়ে সিরিজটি মুক্তি পাবে। ভক্তরা এখন অধীর আগ্রহে ট্রেলারের জন্য অপেক্ষা করছেন।সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com