আজিজুল হক
কিশোরগঞ্জ জেলার জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জনতার চেয়ারম্যান মো. নাজমুল আলমকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এ কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করায় কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা মো. মাজহারুল ইসলাম-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।
এ কমিটির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়সংগত সিদ্ধান্ত এবং যোগ্যতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় এ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা বলেন,
“এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাকে যে আস্থা ও দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে ন্যায়, স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ করে দায়িত্ব পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব প্রদানের জন্য কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মো. মাজহারুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
নাজমুল আলম বলেন,
“এ ধরনের একটি গুরুত্বপূর্ণ কমিটিতে আমাকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ ও আনন্দিত। দায়িত্বটি অত্যন্ত সংবেদনশীল। তাই সকলের প্রতি সমান আচরণ, স্বচ্ছতা ও ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। কোনো শিক্ষক যেন অযৌক্তিকভাবে হয়রানির শিকার না হন এবং যোগ্যতা ও বিধিবিধান অনুযায়ী প্রত্যেকে ন্যায্য সুযোগ পান—এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আমাকে এ দায়িত্বে নির্বাচিত করার জন্য কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মো. মাজহারুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁদের অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শিক্ষক পদায়ন ও বদলি সংক্রান্ত কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জনবান্ধব হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com