২৯ ডিসেম্বর ২০২৫
preview
রমজানের প্রস্তুতি: আত্মশুদ্ধি ও সংযমের বার্তায় মুখর মসজিদ প্রাঙ্গণ

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

চিফ রিপোর্টার আজিজুল হক আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। এই উপলক্ষে সারাদেশের মসজিদগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুধু ধোয়া-মোছা নয়, চলছে আত্মশুদ্ধির বয়ান ও বিশেষ আলোচনা সভা। ইসলামিক স্কলাররা বলছেন, রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মনিয়ন্ত্রণ এবং তাকওয়া অর্জনের একটি সুযোগ। ধর্মপ্রাণ মুসল্লিরা এখন থেকেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত করছেন এই পবিত্র মাসের ফজিলত লাভের আশায়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com