সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিপুল পরিমাণ উত্তেজক ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২:৪৫ মিনিটে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি চৌকস টিম তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটক করে। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদক ও যানবাহন জব্দ তালিকাভুক্ত করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. মোঃ আবুল হোসেন, পিতা- মৃত আঃ জলিল, সাং- নতুন গোদিগাঁও, থানা ও জেলা- সুনামগঞ্জ। ২.মোঃ রাশেদ মিয়া, পিতা- আঃ লতিফ, সাং- এরুয়াখাই, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ আবুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে।
নাসিরনগর থানা সূত্রে জানানো হয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com