মোঃ বাহার মিয়া
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১২১নং দক্ষিণ ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক ও মেধাবী যুবনেতা তানভীর মন্ডল আনোয়ারুল। সম্প্রতি এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠন শেষে তাকে এই পদে মনোনীত করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি তানভীর মন্ডল আনোয়ারুল তার প্রতিক্রিয়ায় বলেন—
”বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় আমরা এই বিদ্যালয়টিকে উপজেলার অন্যতম সেরা বিদ্যাপীঠে রূপান্তর করতে চাই।”
এদিকে তানভীর মন্ডল আনোয়ারুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মহল এবং এলাকার বিভিন্ন স্তরের সুধীজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এলাকাবাসীর আশা, তার বলিষ্ঠ নেতৃত্বে ১২১নং দক্ষিণ ভান্ডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও বেগবান ও সুসংহত হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com