মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে । স্থানীয় ছাত্রদল নেতা ,হামিদুল,আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক রেজাউল ইসলাম রেজা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাদের কেউ এই হামলা করেনি। এই অভিযোগ সঠিক নয়, এর বেশি কিছু আমি বলতে পারবোনা।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু জানান, হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুলাই বুধবার সন্ধায় একটি প্রতিবাদ মিছিলে অংশ নেন শাওন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যও রাখেন তিনি। কর্মসূচি শেষে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিলেন তিনি। এসময় ছাত্রদল নেতা হামিদুল,আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার ওপর বর্বর হামলা চালায়।
তাদের হামলায় শাওন গুরুতর আহত হলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান,হামলার ঘটনায় আজ ৩০ জুলাই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com