৩০ জুলাই ২০২৬
preview
ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের উদ্যোগে চকরিয়া, সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

মোঃ আবদুল করিম

ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের উদ্যোগে চকরিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা, দুবাই প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম সি আই পি,ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সোহেল এবং দুবাই প্রবাসী মোহাম্মদ জমির উদ্দীনের সার্বিক অর্থায়নে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। গতকাল রবিবার চকরিয়ার পাশাপাশি একই দিনে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও আনুষ্ঠানিকভাবে ক্লাবটির পক্ষ থেকে এসব ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি ইব্রাহিম, আইয়ুব ,সাইদ,নেজাম,সহ প্রমুখ ,


ক্লাবটির প্রতিষ্ঠাতা ও ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সোহেল বলেন, "বিশ্বব্যাপী আমাদের ক্লাবের সদস্যরা ছড়িয়ে আছে। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটে আমরা সবসময় দেশের মানুষের পাশে থাকবো।" তিনি আরও জানান, প্রবাসীদের ঐক্যবদ্ধ করে সেবামূলক কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং যেকোনো প্রবাসী চাইলে স্বেচ্ছায় এই ক্লাবের সদস্য হতে পারবেন।

বন্যায় গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্যোগের এই কঠিন মুহূর্তে প্রবাসীদের এই মানবিক সহায়তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com