আজিজুল হক
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক।
সম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেপালের সাবেক দুইবারের প্রধানমন্ত্রী ও Madhav Kumar Nepal এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী।
এ সম্মাননা গ্রহণের পর আজিজুল হক বলেন, “এটি আমার ব্যক্তিগত অর্জনের চেয়েও বড় একটি দায়িত্ব। এই স্বীকৃতি আমাকে মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকের এই সম্মান অর্জন সম্ভব হয়েছে। যাঁরা সবসময় আমাকে উৎসাহ, সহযোগিতা ও দোয়ার মাধ্যমে পাশে থেকেছেন, তাঁদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মানবাধিকার, ন্যায়বিচার, আঞ্চলিক সহযোগিতা এবং শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com