ডেস্ক রিপোর্ট
মোঃ আনোয়ার হোসেন
আটটি মাস কেটে গেল মা
প্রথমে অন্ন দিয়েছি তোমার মুখে তুলে
আজকে আমি বসেছি খেতে,
চোখ যে ভেজে যায় কেবলই জলে।
যেই হাত দিয়ে পরম যতনে
তুলে দিতাম তোমার ঘরে ও বাহিরে,
সেই হাতের কবজির শক্তি আজ
সব গিয়েছে থমকে, কষ্টে বাজে বুকে।
যখনি মা গো চোখের পলক পরে,
ভেসে ওঠে শুধু তোমারই ছবি
হৃদয় জুড়ে নামে হাহাকার,
স্মৃতিরা হয়ে যায় চেনা সবি।
অন্ন তাই তো রয়ে যায় থালায়
বুকের ভেতর জমে রয় ব্যথা
এই পরাধীন বাস্তব জীবনে
কে আর বুঝবে মনের কথা।
লেখক:-সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন
রুহিয়া-ঠাকুরগাঁও,তারিখ:-০৮ জুলাই ২০২৬ইং
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com