১ জুলাই ২০২৬
preview
যুক্তরাষ্ট্র বন্ধু নয়, অবিশ্বস্ত শত্রু—যুদ্ধের জন্যও প্রস্তুত: গালিবাফ

আব্দুল বাছির সা'দী

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, “এখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি বটে, কিন্তু কোনো বন্ধুর সঙ্গে নয়।”

তিনি বলেন, “আমরা এমন এক অবিশ্বস্ত শত্রুর সঙ্গে আলোচনা করছি, যারা সুযোগ পেলেই অবশ্যই আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।”

গালিবাফ বলেন, “প্রকৃতপক্ষে, কেউ তখনই ভালোভাবে আলোচনা করতে পারে, যখন সে যুদ্ধের জন্যও প্রস্তুত থাকে।”

তিনি আরও বলেন, “যদি যুদ্ধ ও শক্তি প্রয়োগের মাধ্যমেই বিষয়টি মোকাবিলা করতে হয়, তাহলে আমরা সেটাই করব। আমরা আগেই বলেছি, তারা যদি পদক্ষেপ নেয়, আমরাও অবশ্যই পাল্টা জবাব দেব।”

গালিবাফ আরও দাবি করেন, “লেবাননের সেনাবাহিনীকে জায়নবাদী শাসনের সেবায় নিয়োজিত করা হচ্ছে, যাতে তারা জায়নবাদী শাসনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com