৩০ জুন ২০২৬
preview
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ আটক দুইজনের কারাদণ্ড

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকদ্রব্যসহ আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে দুলাল চন্দ্র ও আব্বাস আলী নামে দুইজনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় সাজা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। আব্বাস আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে দুলাল চন্দ্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com