মোঃ আবদুল করিম
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’-য় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।
সভায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সেবা আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি খোকন মিয়া, কক্সবাজার সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি উপজেলা বিএনপির জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা প্রকৌশলী আরিফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিন আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com