২৯ জুন ২০২৬
preview
ভালুকায় জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ বাহার মিয়া

ময়মনসিংহের ভালুকা উপজেলার টুংরাপাড়া খাছি জমাদার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুন(সোমবার) বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের 'লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট' (LAISE)-এর অর্থায়নে এবং ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।


বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের চারপাশ ও নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক উৎসুক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের মাঝেও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চারা গাছ বিতরণ করা হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com