মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান রিভার ভিউ হাই স্কুলে বৃষ্টির দিনে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। দিনভর মেঘলা আকাশ, ঝুমঝুম বৃষ্টি, ক্লাসে উপস্থিতি কম তবু থেমে নেই এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও সামাজিক কার্যক্রম।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে হাতে প্লেকার্ড। তাতে লেখা সবুজ পৃথিবী গড়ার নানান বার্তা। যেমন- "গাছ লাগাও-দেশ বাঁচাও, সবুজ বাঁচলে-পৃথিবী বাঁচবে, একটি গাছ লাগান-হাজার জীবন বাঁচান, সবুজ পৃথিবী-সুস্থ জীবন, পরিবেশ রক্ষা করুন-ভবিষ্যৎ নিরাপদ করুন।"
ঝড়বৃষ্টি উপেক্ষা করে বাদলের মাতাল ছন্দে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীরা রোপন করেন ফলজ, বনজ, ঔষধি ও কাষ্ঠলসহ নানান জাতের বৃক্ষ। সেই সাথে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বার্তা দেন প্রকৃতির ভারসম্য রক্ষার্থে সবুজাভ পৃথিবী গড়ার।
এসময় প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ উদ্দিন, শাহাদত হোসেন, কাইয়ুম আলী, ফিরোজা বেগম, আশরাফী বিনতে ইসলাম, আব্দুর রশিদ সরকার, শামীরা আক্তার, সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম, রাজিয়া সুলতানা, ফরিদ উদ্দীন, রাশেদুজ্জামান, হাবিবুর রহমান, তাফরিফা আক্তার, কফিল উদ্দিন, খাদিজা খাঁন কান্তা, অফিস সহকারী আব্দুল খালেক, কম্পিউটার ল্যাব অপারেটর আশিকুর রহমান, এমএলএসএস আব্দুল মোনায়েম, বসুদেব দাস, নৈশ প্রহরী আব্দুর রহিম টিটু প্রমুখ।
এসময় প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। যে কোন পতিত জায়গা, সকলের বাড়ির চারপাশ ও স্কুল আঙিনায় সবুজ বনায়ন গড়ে প্রকৃতির ভারসম্য রক্ষার্থে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com