আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ ২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের অন্যান্য সদস্যরা একসঙ্গে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে গাছগুলোর নিয়মিত পরিচর্যারও অঙ্গীকার করা হয়।
এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজের জন্মদিন বা বিশেষ কোনো দিনে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং সবুজে ঘেরা শিক্ষাঙ্গন তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com