মোঃ বাহার মিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ভালুকা পৌর শাখার অধীনস্থ ৯ নং ওয়ার্ডের সভাপতি মো. নজরুল ইসলাম মৃধা অসুস্থ হয়ে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় তাকে দেখতে যান ভালুকা পৌর তাঁতীদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন ভালুকা পৌর তাঁতীদলের আহ্বায়ক মো. আব্দুল সামাদ আজাদ ও সদস্য সচিব মো. জুয়েল রানা।
নেতৃবৃন্দ অসুস্থ নজরুল ইসলাম মৃধার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাকে মানসিকভাবে সাহস জোগান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা পৌর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. কামাল মন্ডল, ৯ নং ওয়ার্ড তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. রাসেল মৃধা এবং তাঁতীদলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় নেতা-কর্মীরা মো. নজরুল ইসলাম মৃধার সুস্থতার জন্য মহান আল্লাহতালার কাছে বিশেষ মোনাজাত ও দোয়া কামনা করেছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com