২৮ জুন ২০২৬
preview
বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: মায়ের পর ছেলের মৃত্যু, আহত আরও একজন

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হওয়ার পর কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার শুধো বালা এবং তার ছেলে সাজেন। আহত মেজানি বালা ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে তিনজন যাত্রী নেকমরদ-ঠাকুরগাঁও সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুধো বালা মারা যান। অপরদিকে গুরুতর আহত সাজেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই পরিবারের মা ও ছেলের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও তাদের বাড়ির পরিবেশ। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া 


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com