২৭ জুন ২০২৬
preview
ভারতীয় গোয়েন্দা সংস্থার দুই গুপ্তচর গ্রেফতার

আব্দুল বাছির সা'দী

বাংলাদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতীয় দুই গোয়েন্দা সংস্থার গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে।


দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল হতে এদের গ্রেপ্তার করা হয়েছে। এমবি ও এসবি নামে দুই গুপ্তচর দীর্ঘদিন ধরে এদেশে সক্রিয় ছিলেন। তারা বাংলাদেশের স্পর্শকাতর সব গোপন তথ্য ভারতে প্রেরণ করতেন এবং বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারতের বিএসএফের গাড়িতে করে র-এর কর্মকর্তাদের সঙ্গে দেখা করার প্রমাণ পাওয়া গেছে। নজরদারির আরেক পর্যায়ে তাদের ভারতের জলপাইগুড়িতে অবস্থিত সেনানিবাসেও দেখা গেছে।


গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কয়েকটি মোবাইল ফোন, পেনড্রাইভ, হার্ডড্রাইভ ও ল্যাপটপ। প্রাথমিকভাবে এসব ডিভাইস পরীক্ষা করে দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ম্যাপিং, স্পর্শকাতর স্থাপনা সংক্রান্ত তথ্য, সাংবাদিক ও বিভিন্ন মাঠপর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদদের ওপর নজরদারির তথ্য পাওয়া গেছে।


একই সঙ্গে নিষিদ্ধ গোষ্ঠী সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, বিতর্কিত কার্যকলাপে অর্থায়ন এবং তাদের উসকানিমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার সুস্পষ্ট প্রমাণও পাওয়া গেছে।


এ সময় ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের কিছু নথি এবং ভারতে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে—এমন ব্যক্তিদের তথ্যাদি পাওয়া গেছে।


দেশের প্রচলিত আইনে বিচারের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইতোমধ্যেই এই দুই ব্যক্তিকে যথাযথ নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

লিখেছেন: Zulkarnain Saer
1000059962.jpg


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com