২৭ জুন ২০২৬
preview
ন্যাটো সম্মেলনের আগে প্রতিরক্ষা ব্যয় আরও বাড়াতে পারেন। স্টারমার

আব্দুল বাছির সা'দী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পূর্বঘোষিত পরিকল্পনার তুলনায় প্রতিরক্ষা ব্যয় অন্তত আরও ১ বিলিয়ন পাউন্ড বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এর ফলে আগামী চার বছরে মোট অতিরিক্ত প্রতিরক্ষা অর্থায়নের পরিমাণ প্রায় ১৪ দশমিক ৫ থেকে ১৫ বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে।


ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগের পর এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হিলি মনে করেছিলেন, আগের অর্থায়ন পরিকল্পনা যথেষ্ট নয়।


আসন্ন ন্যাটো সম্মেলনের আগেই সরকার এ পরিকল্পা চূড়ান্ত করতে চায়। কারণ, যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য মিত্র দেশগুলোর চাপ বাড়ছে।

—সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com