শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সর্বসাধারণের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ২৩টি সৌরচালিত সড়ক বাতি (সোলার স্ট্রিট লাইট) স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৬ জুন ২০২৬, শুক্রবার জুম্মা নামাজের পর এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন করেন ঢাকা ২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
উদ্বোধনকালে প্রধান অতিথি আমান উল্লাহ আমান বলেন, "গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে এই এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে। সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে রাতে হেমায়েতপুরের যাতায়াত আরও নিরাপদ হবে এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।"
তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ পয়েন্টে এই ২৩টি আধুনিক সোলার লাইট স্থাপন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিমত, দীর্ঘদিন ধরে রাতের বেলায় এই সড়কগুলোতে পর্যাপ্ত আলোর অভাব ছিল। পরিবেশবান্ধব এই সোলার লাইটগুলো স্থাপনের ফলে এখন থেকে রাতেও নিশ্চিন্তে চলাচল করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com