আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শুধো বালা (স্বামী: গিরেন চন্দ্র) পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা। আহতরা হলেন ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের মেজানি বালা এবং একই উপজেলার পারিয়া ইউনিয়নের সাজেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মহাসড়ক দিয়ে চলার সময় মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুধো বালাকে মৃত ঘোষণা করেন।
পরে আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, আহতদের একজনের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com