নতুন দৃষ্টি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে বিশেষ পুরস্কার কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন জেমিন।
ঘোষণা অনুযায়ী, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রতিটি বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া, আগামী ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এসব শিক্ষার্থীর প্রথম বর্ষের প্রাতিষ্ঠানিক সকল খরচ বহন করবেন মোঃ সাজ্জাদ হোসেন জেমিন।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন জেমিন বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, মেধার মূল্যায়ন এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যারা ভালো ফলাফল করবে, তাদের যথাযথ সম্মান ও প্রণোদনা দিলে অন্যরাও উৎসাহিত হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীদের মধ্যে এ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং উচ্চশিক্ষায় মেধাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com