সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী এক সফল অভিযানে ১৮০ কেজি গাঁজাসহ ইবাদুল ইসলাম (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি দামী মিটসুবিশি আউটল্যান্ডার জিপ গাড়ি এবং ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বুধবার (২৪ জুন, ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে কসবা থানাধীন কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামস্থ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পাশে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার কুটি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের কালামুড়িয়া গ্রামে অবস্থান নেয়। সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পূর্ব পাশে ‘তাওছিয়া স্টোর’ নামক একটি দোকানের সামনে একটি সন্দেহভাজন বিলাসবহুল জিপ গাড়ি থামানো হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮০ (একশত আশি) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
অবৈধ মাদক: ১৮০ কেজি গাঁজা। পরিবহন: ০১টি মিটসুবিশি আউটল্যান্ডার জিপ গাড়ি (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ঘ ১১-৮৯১৩)। অন্যান্য: ০২টি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে গাড়িচালক ও মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম ইবাদুল ইসলাম (৪৯)। তিনি গোপালগঞ্জ সদর থানার রঘুনাথপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের সিলনা (সিলনা বাজারের পাশে) গ্রামের আজাহার আলী মোল্লা ও হালিমুন নেছার পুত্র। তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর: ৯১২৪৩৭৫৩৬২।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ মাদক চালানের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মোঃ তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com