মোঃ বাহার মিয়া
ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। ২৩ জুন (রবিবার) দুপুরে তাজমুল হক মন্ডলের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি ভালুকা বাসস্ট্যান্ড এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমুল হক মন্ডল।
বিক্ষোভ মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের সমালোচনা করে এবং যেকোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা ও নৈরাজ্য রুখে দেওয়ার প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা মোঃ তাজমুল হক মন্ডল বলেন, "দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য কোনো মহলকে ছাড় দেওয়া হবে না। যেকোনো ধরনের অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।"
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ভালুকা উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com