শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২২ জুন, ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জয়পাড়া কলেজ অ্যাডহক কমিটির সদস্য এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এছাড়াও কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ অংশে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, বিদায়ি শিক্ষার্থীবৃন্দ এবং একাদশ শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশ নেন। বিদায়লগ্নে শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com