২১ জুন ২০২৬
preview
ঢেমুশিয়া ইউনিয়নের দাশখালী পাড়া সড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে শতাধিক পরিবার

মোঃ আবদুল করিম

চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাশখালী পাড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দ ও কাদায় ভরা রাস্তাটি বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে স্থানীয় শতাধিক পরিবারের মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি 

জমে যায় এবং কাদার কারণে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধদের চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।


এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের প্রয়োজন হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয়দের মতে, দাশখালী পাড়া সড়কটি সংস্কার করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com