২১ জুন ২০২৬
preview
কক্সবাজার বিমানবন্দরে ল্যাপটপ ব্যাগে মিলল প্রায় ১০ হাজার ইয়াবা, নারী যাত্রী আটক

মোঃ আবদুল করিম

কক্সবাজার, ২১ জুন ২০২৬: কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ল্যাপটপ ব্যাগ থেকে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জেসমিন আক্তার নামে এক নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীরা।


বিমানবন্দর সূত্রে জানা যায়, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (VQ-922)-এ ভ্রমণের জন্য বোর্ডিং পাস সংগ্রহ করেন ওই নারী। পরবর্তীতে তার হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় আচরণ সন্দেহজনক মনে হলে নিরাপত্তা কর্মীরা ব্যাগটি তল্লাশি করেন।


তল্লাশির একপর্যায়ে যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবার চালান শনাক্ত করা হয়। পরে ব্যাগটি খুলে গণনা করে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটক জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।


সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com