আব্দুল বাছির সা'দী
লেবাননে সাদা ফসফরাস ব্যবহার: বাস্তুচ্যুতদের ঘরে ফেরা অনিশ্চিত
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, সুর (টাইর), খিয়াম ও ইয়াহমোর এলাকার গ্রামগুলোতে ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহারের ফলে বাস্তুচ্যুত অনেক লেবাননি বাসিন্দা এখনো নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব এলাকায় সাদা ফসফরাসের ব্যবহারের কারণে পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা বাসিন্দাদের প্রত্যাবর্তনকে জটিল করে তুলেছে।
দক্ষিণ লেবাননের বহু বাস্তুচ্যুত মানুষের জন্য পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
—সূত্র: ক্ল্যাশ রিপোর্ট।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com