১৯ জুন ২০২৬
preview
নীতিগত মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। মোজতবা খামেনি

আব্দুল বাছির সা'দী


ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, নীতিগতভাবে তিনি ভিন্ন মত পোষণ করলেও ইরানের প্রেসিডেন্ট—যিনি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন—তার দেওয়া প্রতিশ্রুতি এবং ইরানি জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার সুরক্ষার অঙ্গীকারের ভিত্তিতে তিনি সমঝোতা অনুমোদন করেছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ও পরিষদের সদস্যরা এই দায়িত্ব গ্রহণ করে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটিকে বিবেচনায় নিয়েই অনুমোদন দেওয়া হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যে কোনো সরাসরি আলোচনা হলেও তা যেন শত্রুপক্ষের দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করার অর্থে ব্যাখ্যা না করা হয়।

তিনি আরও আশা প্রকাশ করেন যে আল্লাহর রহমত ও দোয়ার মাধ্যমে ইরানের জনগণ সফলতা ও বিজয় লাভ করবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com