আজিজুল হক
আজ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবগঠিত অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মাসুদ আলমের নিকট হস্তান্তর করা হয়েছে।
অনুমোদনপত্র হস্তান্তরের সময় সংগঠনের পক্ষ থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সামগ্রিক লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের চলমান ও পরিকল্পিত বিভিন্ন কার্যক্রমও পুলিশ সুপারের সামনে তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে পুলিশ সুপার মাসুদ আলম মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ভূমিকার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি সমাজের সকল স্তরের মানুষকে মানবাধিকার সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, মানবিক ও সহযোগিতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও সহায়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল মোমেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের এমন মানবিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব ভবিষ্যতে তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একইসাথে তারা সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় আরও নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবাইকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com